ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

রাঙামাটিতে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

০২ মে, ২০২৪,  7:53 PM

news image

রাঙামাটিতে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মে) সকালে বাঘাইছড়ি ও রাঙামাটি সদরে এ নিহতের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৭ জন। জানা গেছে, বজ্রপাতের আঘাতে রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার বড়াদম মুসলিম ব্লক এলাকায় বাহারজান নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। একই সময়ে একটি গরু মারা যায়। এ ছাড়া সাজেকে লংথিয়ান পাড়ায় তনিবেলা ত্রিপুড়া নামে এক নারীও নিহত হয়েছেন। বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে উপজেলার বড়াদম গ্রামে স্বপন চাকমার দোকানে বজ্রপাতের ফলে সাতজন আহত হয়েছেন। আহতরা হলেন তরুণ চাকমা, তৃণা চাকমা, রবীন্দ্রনাথ চাকমা, সুষমলাল চাকমা, অক্ষয় মণি চাকমা, পাত্থর চাকমা ও অমর জ্যোতি চাকমা। তারা এখনো চিকিৎসাধীন। অন্যদিকে সকাল সাড়ে আটটার দিকে রাঙামাটি শহরের সিলেটি পাড়া এলকায় কাপ্তাই হ্রদে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে মো. নজির (৫০) গুরুতর আহত হয়। পরে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক প্রধান ডা. শওকত আকবর জানান, সকালে শহরের সিলেটি পাড়া থেকে একজনকে হাসপাতালে আনা হয়। তিনি বজ্রপাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটির আকাশ মেঘলা রয়েছে। পরে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এর আগে রাঙামাটিতে গত ১১ এপ্রিল ৪০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম