ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক আ.লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল হরমুজ প্রণালি খোলা নিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, থানা হেফাজতে পুলিশ দম্পতি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরগুনায় ‘Greener Earth for a Better Tomorrow 3.0’ ক্যাম্পেইন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর, গুরুত্ব পাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ১৪ দফা প্রকাশ, কী আছে চুক্তিতে ব্যাংক খাতে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকার লোকসান ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

রসিকে প্রায় ১ লাখ ৩০ হাজার শিশু খাবে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল

#

১২ ডিসেম্বর, ২০২৩,  6:36 AM

news image

আবুল হোসেন বাবলুঃ আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিন ব্যাপি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সারা দেশে অনুষ্ঠিত হবে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে রংপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রসিক মেয়রের পক্ষে এ তথ্য জানান, প্যানেল মেয়র ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম। ভিটামিন ‘এ’ ক্যাপসুলে সাধারণত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই উল্লেখ করে কাউন্সিলর তৌহিদুল ইসলাম বলেন, ভিটামিন “এ” ক্যাপসুলের সাধারণত কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এরপরেও কোন শিশুর বমি বমি ভাব হতে পারে। যদি বমি ভাব হয় অভিভাবকদের না ঘাবরিয়ে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে পরামর্শ দেন। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর ৩৩টি ওয়ার্ডের নির্ধারিত সব ইপিআই টিকাদান কেন্দ্রে ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলবে। এ ছাড়াও হাট-বাজার, বাস স্ট্যান্ড, লঞ্চ-ঘাট এবং রেলওয়ে স্টেশনে স্থাপিত অস্থায়ী/ভ্রাম্যমান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। এ সময় ১ লাখ ২৯ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরও বলেন, ৬ মাস থেকে ১১মাস বয়সী ২০ হাজার শিশুকে নীল রঙ্গের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯ হাজার ৫০০ শিশুকে লাল রঙ্গের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। যদি কোনো শিশু গত চার মাসের মধ্যে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খেয়ে থাকে, তবে সেই শিশুকে আর খাওয়ানোর প্রয়োজন নেই।  অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু, সচিব উম্মে ফাতিমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান মৃধা ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আব্দুল কাইয়ুমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম