ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি

#

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২৪,  4:32 PM

news image

আসন্ন রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএ)। রোববার (১০ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, রমজানের প্রথম ১৫ দিন মেট্রোরেল চলাচলের কোনও পরিবর্তন হবে না। তবে, রমজানের শেষ ১৫ দিন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়বে। তিনি বলেন, এই সময়ে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে। এমএএন ছিদ্দিক বলেন, ১৬ রমজান থেকে আরও ১০টি ট্রেন চলাচল করবে। এতে সেই সময় দিনে মেট্রোরেল ১৯৪ বার চলাচল করবে। যাত্রী চলাচল করতে পারবেন দিনে ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন। তিনি আরও বলেন, ইফতারের সময়ের আগে-পরে ২৫০ এমএল বোতল বহন করা যাবে। এক্ষেত্রে অবশ্যই পানির বোতল বিনে ফেলতে হবে। ট্রেনের ভেতর ও বাইরে এলইডি স্ক্রিনে ইফতারের সময়সূচি প্রদর্শিত হবে। উল্লেখ্য, বর্তমানে মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল অভিমুখী সর্বশেষ মেট্রোট্রেনটি রাত ৮টায় এবং মতিঝিল থেকে উত্তরা অভিমুখী সর্বশেষ মেট্রোট্রেনটি রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম