ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

রমজানে খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধে বিএসটিআই'র বাজার তৎপরতা

#

০৩ ফেব্রুয়ারি, ২০২৪,  3:20 AM

news image

আবুল হোসেন বাবলুঃ আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ভেজাল প্রতিরোধ ও গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করণের লক্ষ্যে  রংপুর বিএসটিআই কতৃপক্ষ বাজার হতে পরীক্ষণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৭২টি পণ্যের নমুনা সংগ্রহ করেছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তা সাধারণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিতকরণ, ভেজাল প্রতিরোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের আওতাধীন ৮টি জেলার প্রান্তিক পর্যায়ের বিভিন্ন বাজার থেকে রমজান মাসে বহুলভাবে ব্যবহৃত ২৪ ধরনের পন্যের ৭২ টি নমুনার গুণগত মান যাচাইয়ের জন্য সংগ্রহ করা হয়েছে। বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (মেট্রোলজি) ও বিভাগীয় অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,। পন্যগুলো হচ্ছে মুড়ি, ডেক্সট্রোজ মনোহাইড্রেট, লাচ্ছাসেমাই, ভার্মিসিলি (চিকন সেমাই), হলুদের গুড়া, মরিচের গুড়া, ধনিয়ার গুড়া, জিরার গুড়া, কারী পাউডার, সফট ড্রিংকস পাউডার, ফ্রুট সিরাপ, ভিনেগার, লবণ, চিনি, সস্, ব্রেড, বিস্কুট, কেক, চানাচুর, দই, ঘি, সরিষার তেল, সয়াবিন তেল, আটা, ময়দা, সুজি। বিএসটিআই প্রধান কার্যালয়, ঢাকাসহ সকল বিভাগীয় ও জেলা অফিস থেকে প্রাপ্ত ফলাফল সমন্বয় করে পরবর্তীতে শিল্প মন্ত্রণালয় থেকে প্রকাশিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম