ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

রপ্তানিতে পতন অব্যাহত, ডিসেম্বরে কমেছে ১৪ শতাংশ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২৬,  5:11 PM

news image

যুক্তরাষ্ট্রে ভোক্তাচাহিদা দুর্বল থাকা এবং প্রচলিত ইউরোপীয় বাজারে চীন ও ভারতের বাজার দখলের প্রতিযোগিতা তীব্র হওয়ায় বাংলাদেশের রপ্তানি আয় টানা পাঁচ মাস ধরে কমছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রবিবার (৪ জানুয়ারি) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় ডিসেম্বরে রপ্তানি আয় ১৪.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩.৮৯ বিলিয়ন ডলারে, যেখানে আগের বছরের একই মাসে ছিল ৪.৬৩ বিলিয়ন ডলার। এর আগের মাস নভেম্বরেও রপ্তানি ৫.৫৪ শতাংশ কমেছিল। জুলাই-ডিসেম্বর সময়ে মোট রপ্তানি আয় ২.১৯ শতাংশ কমে প্রায় ২৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে।  বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এ খাতেও বড় ধরনের মন্দা দেখা গেছে। ডিসেম্বরে পোশাক রপ্তানি ১৪ শতাংশের বেশি কমেছে। খাতসংশ্লিষ্টদের মতে, কার্যাদেশ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে ছোট ও মাঝারি কারখানাগুলো। অর্ডার সংকোচনের ফলে মুনাফা মার্জিন ও উৎপাদন সক্ষমতা—দুটিই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম