ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

রংপুর রিপোর্টার্স ইউনিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

#

৩০ নভেম্বর, ২০২৩,  9:18 PM

news image

আবুল হোসেন বাবলুঃ "ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল" এই শ্লোগানকে মনে ধারণ করে রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো (প্রীতি ম্যাচ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা। সভাপতি একাদশ বনাম সম্পাদক একাদশ দুটি পক্ষের মধ্যেই ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে সভাপতি একাদশ। বৃহস্পতিবার সকাল ১১ টায় রংপুর ক্রিকেট গার্ডেনে খেলাটি অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি একাদশ, সম্পাদক একাদশকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে দুপুরে সংক্ষিপ্ত আলোচনা সভা, বিজয়ীদের মাঝে ক্রেস্ট এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কারের ট্রফি তুলেদেন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান, বি সার্কেল আশরাফ আলী, রসিক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা কমিটির সভাপতি রামজীবন কুন্ডু, প্রিন্স হজ্ব গ্রুপের সত্বাধীকারী ও বিশিষ্ট সমাজ সেবক খোরশেদুর রহমান প্রিন্স, কবি ও সাংবাদিক হামিম আব্দুল্লাহ প্রমূখ।  রংপুর রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন বাবলু'র সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রংপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি অজয় সরকার দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক রনজিৎ দাস,কোষাধ্যক্ষ মেহবুব পারভেজ সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক শরিফা বেগম শিউলি, দপ্তর সম্পাদক সুমন ইসলাম, প্রচার সম্পাদক শিয়াম হোসেন সহ ইউনিটির অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম