ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

রংপুর মেট্রো ডিবি’র অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ মাইক্রো জব্দ গ্রেফতার-১

#

২৪ মার্চ, ২০২৪,  8:48 PM

news image

রংপুর ব্যুরো: রংপুর মেট্রোপলিটন পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশ অভিযান চালিয়ে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার ২৩ মার্চ বিকেলে (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শাহ নূর আলম পাটওয়ারী (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর নেতৃত্বে এসআই মোঃ রফিকুল ইসলামসহ ডিবি পুলিশের একটি আভিযানিক দল ২২ মার্চ রাতে রংপুর মহানগর তাজহাট থানাধীন দমদমা ব্রীজের উত্তরে রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর বিপরীত পার্শ্বে রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে ০৫ কেজি গাঁজা ও ৮০ বোতল ফেন্সিডিল সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারি রংপুর মহানগরীর তাজহাট থানাধীন আশরতপুর ঈদগাঁহ পাড়া এলাকার আতাউর রহমান @ আতা এর ছেলে আরিফুল ইসলাম @ আরিফ। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামী মিঠাপুকুর থানার অন্তর্ভুক্ত জনৈক মাদক কারবারি এরশাদুল হক এর নিকট হতে মাদক সংগ্রহ করে বিক্রয়ের জন্য মাইক্রোবাসে বহন করে বগুড়ার দিকে যাচ্ছিল। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,মাননীয় পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার এর নির্দেশনা অনুযায়ী রংপুর মহানগরীকে মাদক মুক্ত করতে রংপুর মেট্রোপলিটন পুলিশ তথা ডিবি পুলিশ সর্বদা মাদক কারবারী ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন। রংপুর মহানগরী মাদক মুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম