ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

#

১০ মার্চ, ২০২৪,  10:40 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রবিবার ১০ মার্চ রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সকাল ১১টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৪ এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সালামি গ্রহণ ও বেলুন উড়িয়ে, পায়রা অবমুক্ত, ক্রীড়া মশাল প্রজ্জালন করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণ বাড়িয়ে তোলে রংপুর মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত বাদক দল। মাঠ মার্চের পর আমন্ত্রিত অতিথিবৃন্দ আসন গ্রহণ করেন। এ সময় উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও বার্ষিক ক্রীড়া ব্যাজ পড়িয়ে দেয়। অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্ট প্রত্যক্ষ করেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) উত্তম কুমার পাল পিপিএম, উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম পিপিএম-সেবা ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম