ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

রংপুর মেট্রোপলিটন পুলিশের বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন

#

১৫ এপ্রিল, ২০২৪,  11:41 AM

news image

আবুল হোসেন বাবলুঃ বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ রবিবার (১৪ এপ্রিল)। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩১। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, মুছে যাক গ্লানি। বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানায় বাঙালি। পহেলা বৈশাখ সকল সঙ্কীর্ণতা, কূপমণ্ডূকতা পরিহার করে উদারনৈতিক জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে, এটাই বিশ্বাস করে বাঙালি। রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে মেট্রোপলিটন পুলিশের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে ‘পান্তা উৎসব’ পালিত হয়। ‘পান্তা উৎসব’ শেষে সেখানে বাঙালি সংস্কৃতিকে ধারণ করে বিভিন্ন নাচ-গানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুনাক আরপিএমপি শাখা'র সভানেত্রী ও সরকারি ইডেন কলেজ ঢাকা'র সহযোগী অধ্যাপক মোছাঃ নাছিমা সুলতানা। এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) উত্তম কুমার পাল পিপিএম, উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন পিপিএম-সেবা ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ এবং পুনাক রংপুর মেট্রোপলিটন পুলিশ শাখার অন্যান্য সদস্যবৃন্দ ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। মনের ভেতরের সব ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা দেয়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বজাত্যবোধ ও বাঙালিয়ানা নতুন করে প্রাণ খুঁজে পায়, উজ্জীবিত হয়। অন্যদিকে পহেলা বৈশাখ আবহমান বাংলার বাঙালিদের একটি সার্বজনীন লোক উৎসব। এদিন নতুন বছরকে আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয়। বাঙালিরা মনে করে কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুল-ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। পহেলা বৈশাখে বর্ণিল রংয়ে সেজেছে দেশ, নানা উৎসবে মেতেছে বাঙালি। ভোরের প্রথম আলো রাঙিয়ে দিয়েছে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। রংপুরসহ দেশজুড়ে রয়েছে বর্ষবরণের নানা আয়োজন। ‘বাংলা নববর্ষ ১৪৩১’ উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে সরকারি ছুটির পাশাপাশি ব্যাপক কর্মসূচি নিয়েছে সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম