নিজস্ব প্রতিনিধি
১৯ ডিসেম্বর, ২০২৩, 2:24 PM
রংপুর মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি
আবুল হোসেন বাবলুঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সব ধরনের বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীগণকে বাধ্যতামূলকভাবে আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ গণবিজ্ঞপ্তি জারি করেছে। মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার, স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা অপারেশনস্ শাখা ও জননিরাপত্তা বিভাগের পাঠানো নিদের্শনা মতে দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে করণীয় নির্ধারণের জন্য এই গণবিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুসরণে ১৮ ডিসেম্বর ২০২৩ হতে ০৯ জানুয়ারি ২০২৪ পর্যন্ত সকল ধরনের বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীগণকে বাধ্যতামূলকভাবে আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এরই প্রেক্ষিতে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ২৯ ধারা মোতাবেক রংপুর মেট্রোপলিটন এলাকায় সকল ধরণের বিস্ফোরক/ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা,বন্দুক, দা, ছোরা, কাঁচি, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন সম্পূর্ণ রুপে নিষিদ্ধ ঘোষণা করেছে। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লেখিত সময়ের মধ্যে কোন প্রকার আঁতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয় ওই গণবিজ্ঞপ্তিতে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।