ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

রংপুর মেট্রোঃ ডিবির পৃথক অভিযানে হেরোইন ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার-৭

#

২৭ জানুয়ারি, ২০২৪,  3:32 AM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র পৃথক দুটি অভিযানে ৩ গ্রাম হেরোইন, ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং ২ জন মাদক কারবারিসহ ৭ জন গ্রেফতার। রংপুর মেট্রোপলিটন পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা বিভাগ (ডিবি)'র উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) কাজী মুত্তাকী ইবনু মিনান এর নির্দেশনায় গত ২৫ জানুয়ারী বিকেলে পুলিশ পরিদর্শক মোঃ আখতারুজ্জামান প্রধান ও এসআই মোঃ বাহাউদ্দিন বানিজসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি আভিযানিক দল মহানগর  কোতয়ালী থানার অন্তর্ভুক্ত আলমনগর মুসলিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মুসলিমপাড়া এলাকার মোঃ হিরা মিয়ার স্ত্রী মোছাঃ ফেকনী বেগমকে তিন গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে।  একই তারিখ বিকেল ৪টার দিকে পুলিশ পরিদর্শক মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠান এর নেতৃত্বে এসআই স্বপন কুমার রায়সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের অপর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কোতয়ালী থানাধীন ২২নং ওয়ার্ডস্থ বালাপাড়া বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন কছির উদ্দিন মেমোরিয়াল মেডিকেল কলেজ এন্ড হসপিটালের বন্ধ গেইটের সামনে রংপুর-ঢাকা মহাসড়কের পার্শ্বে অভিযান চালিয়ে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন দক্ষিণ জাওরানী গ্রামের বাছির উদ্দিনের ছেলে জাহিদ হাসানকে তার দেহ তল্লাশী করে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করেছে। উভয়ের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহ নূর আলম পাটওয়ারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ জানুয়ারী দিবাগত রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবি টিম অভিযান পরিচালনা করে মোঃ রনি হোসেন, মোঃ আমজাদ হোসেন, মেঃ রাজা মিয়া, মোঃ মিরাজ মিয়া, মোঃ বিষু মিয়া @ মিন্টু সহ ৫ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে । 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম