ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

রংপুর বিভাগীয় বিএসটিআই'র যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালন

#

নিজস্ব প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি, ২০২৪,  11:49 AM

news image

আবুল হোসেন বাবলু: যথাযোগ্য মর্যাদায় বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর ৭২ তম মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৪ পালন। একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম বরকত-রফিক-জব্বার সহ বেশ কয়েকজন। মাতৃভাষার জন্য তাঁদের আত্মত্যাগ ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। তখন থেকেই দিনটি শহিদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। ২১ শে ফেব্রুয়ারি সকল বাংলাভাষী মানুষদের জন্য এক গৌরবময় দিন। অন্যদিকে এই দিনটিকে সকল ভাষা শহীদদের স্মরণ করা ও তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করার সঠিক সময়।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষ্যে বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে নতুন জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা হয়, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে হাতে ফুল ও ব্যানার নিয়ে সারিবদ্ধভাবে প্রভাত ফেরীতে সকল কর্মকর্তা কর্মচারী রংপুর টাউন হলস্থ শহীদ বেদীতে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। বেলা ১০ ঘটিকায় উপপরিচালক ও অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ  এর সভাপতিত্বে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ এ ১৯৫২ এর ভাষা আন্দোলনে শহিদদের স্মরণে প্রানবন্ত আলোচনা অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।  সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে আন্দোলনের প্রেক্ষাপট ও ইতিহাস এবং প্রয়োগ নিয়ে আলোচনা করেন, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ তাওহীদ আল আমিন, সহকারী পরিচালক (রসায়ন) উজ্জল কুমার সিনহা। অনুষ্ঠানে কবি আরু জাফর ওবায়দুল্লাহ এর মাগো ওরা বলে আবৃত্তি করেন, ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম, এ ছাড়াও বাদ যোহর বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সকল ভাষা শহিদ, তাদের পরিবারবর্গসহ চলমান বিভিন্ন প্রাকৃতিক এবং মানবসৃষ্ঠ অনিষ্ট থেকে পানা চেয়ে সবার মঙ্গল ও মাগফেরাত চেয়ে আল্লাহ’র কাছে দোয়া চাওয়া হয়। দোয়া পরিচালনা করেন, বিএসটিআই অফিস মসজিদের পেশ ঈমাম হাফেজ মোঃ শামীম হোসেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম