ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

রংপুর বিএসটিআই’র উদ্যোগে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

#

২১ মে, ২০২৫,  12:47 PM

news image

আবুল হোসেন বাবলুঃ বিশ্ব মেট্রোলজি দিবসে এবারের প্রতিপাদ্য, "সর্বকালেই পরিমাপ সকলের জন্য" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরে পালিত হলো বিশ্ব মেট্রোলজি দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ২০ মে সকালে জেলা প্রশাসন ও বিএসটিআই রংপুর এর আয়োজনে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) সফিজুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি গোলাম জাকারিয়া পিন্টু, রংপুর ক্যাবের সভাপতি আব্দুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের সহকারী পরিচালক (রসায়ন) মাহবুব রহমান সরকার। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) স্থানীয় সরকার আবু জাফর বলেন, বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ব্যবসায়ী সবাইকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। মেয়াদ উত্তীর্ন পণ্যের ব্যবহার এবং কাপড় পরিমাপে গজ গিরা এর ব্যবহার বন্ধ করতে হবে। অতি মুনাফার মাধ্যমে ভোক্তা যাতে ক্ষতিগ্রস্থ না হয়, সে বিষয়ে বিএসটিআইকে পদক্ষেপ নিতে হবে।

শাস্তি প্রদানের পাশাপাশি সচেতনতা গড়ে তোলার দিকে নজর দিতে হবে। পাশাপাশি বিএসটিআই’র লোকবল বাড়ানোর মাধ্যমে বিএসটিআই এর সার্বিক কার্যক্রম জোরদার করতে হবে।  মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) সফিজুল ইসলাম বলেন, সারা দেশে এসআই ইউনিট চালু করতে হবে এবং প্রিন্ট, অনলাইন ও  ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পরিমাপ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।  আলোচনা অনুষ্ঠানে বিএসটিআই রংপুরের কর্মকর্তা কর্মচারি ছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও রংপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম