ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

রংপুর জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ২৯

#

২০ সেপ্টেম্বর, ২০২৩,  9:31 PM

news image

আবুল হোসেন বাবলুঃ বুধবার (২০ সেপ্টেম্বর) গত ২৪ ঘন্টায় রংপুর জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী ও ওয়ারেন্ট তামিল করতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  যথাক্রমে- গংগাচড়া থানা ৭ জন,তারাগঞ্জ থানা পুলিশ ১ জন, বদরগঞ্জ ২ জন, মিঠাপুকুর ১১ জন এবং পীরগঞ্জ থানা পুলিশ ৫ জন, কাউনিয়া থানা ১ জন ও ডিবি রংপুর কর্তৃক ২ জন গ্রেফতার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামী ১৩ জন। নিয়মিত, মাদকদ্রব‌্য ও অন্যান্য মামলায় ১৬ জনসহ মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ গংগাচড়া থানা এলাকায় অভিযান চালিয়ে শ্রী রিমন রায় নামে ১জন ২৩ বোতল ও শফিয়ার রহমান নামে ১জনকে ৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে। অপর দিকে পীরগঞ্জ থানা পুলিশ আসাদ হোসেন নামে ১জনকে ১৮ লিটার চোলাই মদসহ এবং মিঠাপুকুর থানা আকতার হোসেন নামে ১ জনকে ১টি বিদেশী মদের বোতলসহ গ্রেফতার করেছে। রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ইফতে খায়ের আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে গত ২৪ ঘন্টায় মোট ২৯ জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম