ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা ৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

রংপুর জেলা ও দায়রা জজ আদালতের কর্মচারীদের মাঝে সনদ বিতরণ

#

১৮ মে, ২০২৪,  3:46 PM

news image

রংপুর ব্যুরো: রংপুর জেলা ও দায়রা জজ আদালতের উদ্যোগে, সহায়ক কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দুই সপ্তাহ মেয়াদী প্রশিক্ষণ কোর্স-২০২৪ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার ১৬ মে সন্ধ্যায় রংপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির। প্রশিক্ষণে অংশ নেয়া শতাধিক প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়। এ ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে ৩ জন করে শ্রেষ্ঠ কর্মচারী ও প্রশিক্ষকদের মধ্য হতে দুই জনকে সেরা প্রশিক্ষকের পুরস্কার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ আদালতের সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মোঃ মজিবুর রহমান, স্পেশাল জজ আদালতের বিজ্ঞ স্পেশাল জজ মোঃ হায়দার আলী, সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. মোঃ আঃ মজিদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ মোস্তফা কামাল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুরুজ সরকার, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এফএম আহসানুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ কৃষ্ণ কান্ত রায়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাসলিমা নাসরিন সহ রংপুর বিচার বিভাগে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ বিচারক ও কর্মচারীবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম