ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

রংপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই যুবদল নেতাকে কারাগারে প্রেরণ

#

২৪ এপ্রিল, ২০২৪,  6:48 PM

news image

রংপুর ব্যুরোঃ সন্ত্রাস ও নাশকতার মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন ও জেলা যুবদলের সহ-সভাপতি তারেক হাসান সোহাগ রংপুর আদালতে আত্মসমর্পণ করেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ তারা আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন। জানা গেছে, ২০১৩ সালে হরতালে নাশকতার পরিকল্পনায় ককটেলসহ বোমা রাখার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় গত বছরের ২০ নভেম্বর রংপুর বিএনপির পাঁচ নেতাকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ প্রসঙ্গে বিএনপির আইনজীবী ও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন জানান, একটি সাজানো মিথ্যা মামলা করে আসামীদের ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম