ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

রংপুরে হোটেলে হামলার ঘটনায় কিশোর গ্যাং লিডার র‍‍্যাবের হাতে গ্রেফতার

#

১৩ মে, ২০২৪,  4:54 PM

news image

রংপুর ব্যুরোঃ রংপুর মহানগরীর গণেশপুরে হোটেল ব্যবসায়ীর উপর কিশোর গ্যাংয়ের হামলা। হোটেলের ম্যানেজার গুরুতর আহত। এ ঘটনায় (কিশোর গ্যাং লিডার) ও মামলার প্রধান আসামী মিরাজকে রংপুর জেলার মিঠাপুকুর থেকে গ্রেফতার করেছে র‍‍্যাব-১৩। 

রবিবার (১২ মে) র‌্যাব-১৩'র অধিনায়কের পক্ষে স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া)মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ মে রংপুর মহানগরীর গণেশপুর বকুলতলা এলাকায় "ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট"র সামনে মিরাজ ও তার অন্যান্য সহযোগীরা পটকা ফুটাতে থাকে। এতে হোটেল ম্যানেজার শাহরিয়ার পটকার শব্দে বিরক্ত হয়ে তাদের বাবা মা এর কাছে অভিযোগ দিবে বলে জানায়।

তাৎক্ষণিক তারা সেখান থেকে চলে গেলেও পরেরদিন ২ মে মিরাজ ও তার কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্র দা, কিরিচ, লোহার রড ইত্যাদি নিয়ে "ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট" এ হামলা চালায়। এতে ওই হোটেল এর ম্যানেজার শাহরিয়ার গুরুতর আহত হন। এ বিষয়ে হোটেলের মালিক বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানায় মামলা করেন।

এ ঘটনায় মিরাজের দুই জন সহযোগী মেট্রোপলিটন কোতোয়ালী থানা পুলিশের হাতে গ্রেফতার হলেও মিরাজ গা ঢাকা দেয়। কিশোর গ্যাংয়ের হামলার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে গনমাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় র‍‍্যাব-১৩ ব্যাটালিয়ন সদর এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় রবিবার ১২ মে দুপুরে রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার মিরাজকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত গ্যাং লিডার পূর্ব গনেশপুর বকুলতলা মহল্লার মোহাম্মদ আলীর ছেলে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম