ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

রংপুরে হতদরিদ্র কল্যাণ ট্রাস্ট সমর্থক গোষ্ঠীর খাবার বিতরণ

#

০৭ ডিসেম্বর, ২০২৪,  1:25 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুরে কয়েকজন বন্ধু-বান্ধব মিলে গঠন করেছে হতদরিদ্র কল্যাণ ট্রাস্ট সমর্থক গোষ্ঠী নামে একটি মানবিক সংগঠন। প্রতি শুক্রবার প্রায় পাঁচ শত জন ভাসমান ও ছিন্নমূল মানুষ জনের মাঝে খাবার বিতরণ করে আসছে সংগঠনটি।  "মানবতায় আমরা, মানবকল্যাণে আমরা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি শুক্রবার রংপুর রেলওয়ে স্টেশনসহ নগরীর নয়টি ভেন্যুতে প্রায় পাঁচ শত ভাসমান ও ছিন্নমূল মানুষ জনের মাঝে রাত্রিকালীন খাবার বিতরণ করেন, হতদরিদ্র কল্যাণ ট্রাস্ট সমর্থক গোষ্ঠী। এছাড়া একটি এতিমখানা ও অন্ধ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝেও এ খাবার বিতরণ করে সংগঠনটি। শুক্রবার ৬ ডিসেম্বর রাতের খাবার বিতরণকালে সংগঠনটির প্রধান সমন্বয়ক হুমায়ুন কবির সরকার, সংগঠনের (ভারপ্রাপ্ত) মহাসচিব লুৎফর রহমান,সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মুকুল মিয়া, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হাকিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান সমন্বয়ক হুমায়ুন কবির সরকার জানান, আমরা বন্ধুরা মিলে এই "হতদরিদ্র কল্যাণ ট্রাস্ট সমর্থক গোষ্ঠি" সংগঠনটির মাধ্যমে নিজেরাই নিজেদের অর্থ দিয়ে সাধ্যমত একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার, শীত বস্ত্র ও বিভিন্ন শিক্ষা সামগ্রী সরবরাহ করে থাকি। প্রতি শুক্রবার রংপুর নগরীর নয়টি ভেন্যুতে প্রায় পাঁচ শত ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে রাত্রিকালীন খাবার বিতরণ করা হয়। তিনি আরও বলেন, এভাবেই যদি সবাই সবার জায়গা থেকে যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ায় সমাজের অসহায় মানুষগুলো উপকৃত হবে। এই শীতে শীতার্তদের পাশে শীত বস্ত্র কম্বল নিয়ে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম