ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

রংপুরে শুভ বড়দিন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

#

১৯ ডিসেম্বর, ২০২৩,  3:25 AM

news image

আবুল হোসেন বাবলুঃ আজ সোমবার ১৮ ডিসেম্বর দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার, এর সভাপতিত্বে আসছে ২৫ ডিসেম্বর শুভ বড়দিন উদযাপনের লক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর 'বড়দিন' শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে এই সভার আয়োজন করা হয়। সভার শুরুতে পুলিশ কমিশনার খ্রিস্টান ধর্মাবলম্বী প্রতিনিধিদের নিকট তাদের সুবিধা-অসুবিধাসহ প্রস্তাবনা আহ্বান করেন। তিনি বলেন, রংপুর মেট্রোপলিটন এলাকায় ৬টি চার্চ আছে, অতীতে এই বড়দিন-কে কেন্দ্র করে রংপুর এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা না থাকলেও প্রত্যেকটি চার্চে সিসি ক্যামেরার ব্যবস্থা রেখে প্রতিটি চার্চে ভলেন্টিয়ারের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের চার্চ কেন্দ্রিক টহল বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন। পুলিশ কমিশনার থার্টিফার্স্ট নাইট উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তনমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেন। চার্চ খ্রিস্টান ধর্মাবলম্বী প্রতিনিধিগণকে ইভটিজিংয়ের মত ঘটনা এড়ানো ও মাদক বা ডিজে পার্টিকে নিরুৎসাহিত করার আহ্বান জানান। মেট্রোপলিটন পুলিশের সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করা ছাড়াও মেট্রোপলিটন পুলিশের নাম্বারসহ জরুরি ফোন নম্বরসমূহ তাদের ভলেন্টিয়ারদের নিকট রাখার জন্য বলেন। এ সময় তিনি উপস্থিত সকলকে নিয়ে বড়দিন উপলক্ষে অগ্রিম কেক কাটেন। পরিশেষে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় শুভ বড়দিনের শুভেচ্ছা জানিয়ে উল্লেখিত বিষয়াদি যথাযথভাবে পালনের মাধ্যমেই আনন্দ ও সুখকর পরিবেশে সকলে মিলে এই বড়দিন সমাপ্ত করতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) উত্তম কুমার পাল পিপিএম, উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ,সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ ও অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ। এ ছাড়া খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে রেভারেন্ড পরেশ হালদার, জামিল হাসদা, সিলাস কুজুর সহ অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম