ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

রংপুরে র‌্যাব-১৩'র অভিযানে জাল টাকা তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার-১

#

আবুল হোসেন বাবলু

০৫ মার্চ, ২০২২,  12:20 PM

news image

রংপুর নগরীর কোতয়ালী থানাধীন ৩০নং ওয়ার্ডস্থ কুটিপাড়া থেকে জাল টাকা তৈরীর বিভিন্ন সরঞ্জামসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব।  র‌্যাব-১৩, রংপুর, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল ৪ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রংপুর মহানগরীর কোতয়ালী থানার অন্তর্ভুক্ত ৩০নং ওয়ার্ডস্থ কুটিপাড়া গ্রামে ১জন ব্যক্তি অবৈধভাবে জাল টাকা তৈরি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে শুক্রবার  ৪ মার্চ বিকেলে অভিযান চালিয়ে জাল টাকা তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ মোঃ শামীম আহম্মেদ @ শ্যাম চোধুরী (৩২) কে গ্রেফতার করেছে।  এ সময় তার বাড়ি তল্লাশি করে জাল টাকা এবং জাল টাকা তৈরীর কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, প্রিন্টার, মাউস,  কী-বোর্ড, বার্নিশ পাউডার, এন্টিকাটার, র‌্যাপিং পেপার, হাইপো, ট্রেসিং পেপার, অবৈধ সীল, আয়রন মেশিন, মোবাইল এবং নগদ ১৮০০০/- টাকাসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ সে রংপুর এবং পাশের জেলাগুলোতে জাল টাকা তৈরী করে ব্যবসা করে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাবের কার্যক্রম চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম