মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
২৫ আগস্ট, ২০২৬, 3:12 PM
নিজস্ব প্রতিনিধি
২৫ আগস্ট, ২০২৬, 3:12 PM
মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে রাজৈর পৌর শহরের মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ছয় বছর বয়সী নিহত তাবাসুম আক্তার ও তাহমিনা আক্তার মোল্লাকান্দি গ্রামের নাসির শেখের জমজ মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় তাবাসুম ও তাহমিনা। গোসলের এক পর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে নেমে যায় তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন দুই বোনের কোনো সাড়া-শব্দ না পেয়ে পুকুর থেকে দুইজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মোল্লাকান্দি গ্রামে দুই জমজ বোনের মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।