ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

রংপুরে র‌্যাবের অভিযানে দেড় হাজার পিস ফেনসিডিলসহ গ্রেফতার ২

#

২৭ মে, ২০২৪,  9:13 PM

news image

মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। মাদকের বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুণ সমাজের প্রতি। অপরদিকে থেমে নেই আইন-শৃঙ্খলা বাহিনী র‌্যাব। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে র‌্যাবের মাদক বিরোধী কঠোর তৎপরতায় গত ২৪ ঘন্টায় র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর রংপুর একটি উল্লেখযোগ্য সফল অভিযান চালিয়েছে।  র‍্যাব-১৩ স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার ২৬ মে সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন বড়রুপাই (জমচওড়া) গ্রামের চিহ্নিত মাদক কারবারি সোনামিয়ার বসত ঘরে অভিযান চালায়। এ সময় ১৪৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ২ জন শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।   গ্রেফতারকৃত মাদক কারবারিরা রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন বড়রুপাই (জমচওড়া) গ্রামের আজিজুল ইসলামের ছেলে সোনা মিয়া এবং একই গ্রামের আব্দুল খালেক এর ছেলে মোস্তাকিম মিয়া @ লিটন। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে রংপুর জেলার গঙ্গাচড়া থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম