ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

রংপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ জাগ্রত চেতনা এর শুভ উদ্বোধন

#

১৮ ডিসেম্বর, ২০২৩,  2:46 AM

news image

আবুল হোসেন বাবলুঃ মহান বিজয় দিবসে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে নির্মিত বাঙালি জাতির গর্ব শহীদ সন্তানদের রক্তধারা কে জীবন্ত রাখার নিমিত্তে নির্মিত জাগ্রত চেতনা এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১১ টায় জাগ্রত চেতনা এর উদ্বোধন করেন, মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার প্রতিষ্ঠাতা ট্রাস্টি লেখক গবেষক ও বীর মুক্তিযোদ্ধা মফিদুল হক, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিয়া। উদ্বোধন শেষে উদ্বোধনী আমন্ত্রিত অতিথি শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে নিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে জাগ্রত চেতনা এর ব্যাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বিজয়ের মাস দিবস ও উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা মফিদুল হক শুভেচ্ছা বক্তব্য রাখেন, জাগ্রত চেতনা নির্মাণ কমিটির আহবায়ক জ্যেষ্ঠ প্রভাষক মোঃ সাদাকার হোসেন, বিজয় দিবস উদযাপন কমিটির সহকারী অধ্যাপক ফারজানা ইয়াসমিন, এ ছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রংপুরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাবেক শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ ও সুধীজন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম