ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

রংপুরে ভালোবাসা দিবসে র‍্যাবের ভিন্নধর্মী উদ্যোগ-ফুল নয় খাবার বিতরণ

#

১৫ ফেব্রুয়ারি, ২০২৪,  8:54 PM

news image

আবুল হোসেন বাবলুঃ বুধবার ১৪ ফেব্রুয়ারী বসন্ত বরণ ও ভালোবাসা দিবসে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছে র‍্যাব-১৩। র‍্যাবের এ মহতী উদ্যোগে এক বেলার আহার পেয়ে খুশি, প্রায় দুই হাজার অসহায় ছিন্নমূল মানুষ। রাত সাড়ে নয়টা, দেখা গেল হঠাৎ রংপুর রেলস্টেশনে র‍্যাবের গাড়ি। মুহূর্তের মধ্যেই একদল র‍্যাব, খাবারের প্যাকেট হাতে নিয়ে ঢুকলো স্টেশন প্লাটফর্মে। শুয়ে থাকা ছিন্নমূল মানুষদের জাগিয়ে তুলে তাদের হাতে ফুল নয়, একবেলার খাবার তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন মানুষের আস্থার বাহিনী র‍্যাব। র‍্যাব-১৩'র আওতাধীন এলাকার রেলওয়ে ষ্টেশন ও বাস টার্মিনালের পথশিশুসহ ছিন্নমূল মানুষের মাঝে এ খাবার বিতরণ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে র‍্যাব-১৩'র অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, আমরা আজকের এই দিনটাকে স্মরণীয় করে রাখতে চাই এদের মুখে হাসি ফুটিয়ে। তিনি বলেন র‍্যাব-১৩'র আওতাধীন রেল স্টেশন ও বাস টার্মিনাল এলাকার প্রায় ২ হাজার ছিন্নমূল মানুষ এবং পথ শিশুদের মাঝে একটু ভালো খাবার বিতরণ করার চেষ্টা করেছি আমরা। তিনি আরও বলেন, আমাদের এ উদ্যোগ দেখে সমাজের বিত্তবানরা যদি এই ধরনের কিছু বিশেষ দিন উপলক্ষে এসব মানুষের পাশে দাঁড়ায় এর মাধ্যমে ভালোবাসা দিবস স্মরণীয় হয়ে থাকবে তাদের মুখে হাসি ফুটবে।এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব-১৩ রংপুর এর উপ-অধিনায় মেজর এইচ এম ওমর ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্তুজা সহ র‍্যাবের একঝাঁক জওয়ান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম