ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা শপথ নিলেন ২৫ মন্ত্রী জাত ভিন্ন হওয়ায় নির্যাতন : চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ১০ টি, জামায়াত ৪ টি পদে বিজয়ী রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

রংপুরে বিএসটিআই'র উদ্যোগে পালিত হলো বিশ্ব মান দিবস

#

১৪ অক্টোবর, ২০২৩,  9:59 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুরে পালিত হয়েছে বিশ্ব মান দিবস। এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো Shared Vision for a Better World - Standards for SDGs অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে - মান। বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর উদ্যোগে, রংপুর জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে ১৪ অক্টোবর সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (অপারেশনস্) পংকজ চন্দ্র রায় পিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) উত্তম কুমার পাল পিপিএম, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোঃ রেজাউল ইসলাম মিলন, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক মোঃ শামসুর রহমান এবং ক্যাব, রংপুর এর সভাপতি মোঃ আব্দুর রহমান। সভায় সভাপতিত্ব করেন, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোছা: জিলুফা সুলতানা। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর অফিস প্রধান ও উপপরিচালক (মেট্রোলজি)

মফিজ উদ্দিন আহমাদ। মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি বিএসটিআই’র কার্যক্রম বিষয়ে আলোকপাত করেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে পরিচালিত সরকারের মেয়াদে শিল্প মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিএসটিআই’র উল্লেখযোগ্য অর্জনসমূহ তুলে ধরেন। ক্যাবের সভাপতি তার বক্তব্যে ভেজাল বিরোধী অভিযানের জন্য বিএসটিআইকে ধন্যবাদ জানান। তিনি অভিমত ব্যক্ত করে বলেন, সকলে সচেতন হলেই মানসম্মত পণ্য তৈরী সম্ভব। সেইসাথে ওজন ও পরিমাপে কারচুপি রোধে সকল ওজনযন্ত্র ক্যালিব্রেশন ও ভেরিফিকেশনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। প্রধান অতিথি বলেন, শুধুমাত্র আইন করে বা শাস্তি দিয়ে গুনগত মান নিশ্চিত করা যাবে না। বরং সবাইকে সচেতন হতে হবে। তিনি আরও বলেন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য গুনগত মানসম্পন্ন পন্য তৈরীর বিকল্প নেই। সেই সাথে তিনি বিএসটিআই’র জনবল ও সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। উক্ত আলোচনা অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম