ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

রংপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৪ এপ্রিল, ২০২৪,  10:39 AM

news image

রংপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাউনিয়া উপজেলার পূর্ব চাঁনপাড়া গ্রামের ফয়জুর রহমানের ছেলে শিক্ষার্থী নাহিদ (১৮), একই উপজেলার মাদরাসা শিক্ষার্থী জনু (১৫) এবং অটোচালক রবিউল ইসলাম (৩২)। প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী নাহিদ। গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জনু ও অটোরিকশাচালক রবিউল। নিহত নাহিদের স্বজন আবু তোয়েব জানান, সন্ধ্যায় নাহিদ তার বন্ধুকে নিয়ে রংপুর এসেছিলেন ঈদের কেনাকাটা করতে। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘাতক বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম