ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

রংপুরে বালু বোঝাই ট্রাকে মিললো বিপুল পরিমাণ গাঁজা গ্রেফতার-২

#

১৩ জুলাই, ২০২৫,  8:15 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুরে বালু বোঝাই ট্রাকে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে মিললো বিপুল পরিমাণ গাঁজা। ট্রাক জব্দ দুই মাদক কারবারি গ্রেফতার। র‌্যাব-১৩ রংপুর সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ১২ জুলাই মধ্য রাতে  রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন রংপুর কুড়িগ্রাম মহাসড়কে নব্দীগঞ্জ বাজারস্থ সিহাব বাইকের সামনে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। এ সময় একটি বালু বোঝাই ট্রাক তল্লাশি করে ১৫৪ কেজি গাঁজা উদ্ধার সহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা দিনাজপুর জেলার  ফুলবাড়ি থানাধীন দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের মামুন আকন্দের ছেলে রবিউল ইসলাম এবং লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন প্রানণাথ পাটিকাপাড়া গ্রামের আবুল কালাম আজাদ এর ছেলে শাকিল আহমেদ @ হৃদয়। র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক কারবারিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম