ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

রংপুরে বাণিজ্য মেলা বন্ধে রাজপথ অবরোধের হুমকি রসিক মেয়রের

#

২৮ জানুয়ারি, ২০২৪,  9:24 PM

news image

আবুল হোসেন বাবলুঃ শিল্পও বাণিজ্য মেলা বন্ধ না হলে আজকে মানববন্ধন হয়েছে, কালকে রাজপথ ও রেলপথ অবরোধ হবে বলে কঠোর হুসিয়ারী দিয়েছেন রসিক মেয়র। তিনি বলেন, রংপুরের সাধারণ ব্যবসায়ীরা এক থাকলে এই মেলা বন্ধ হবেই। রোববার (২৮ জানুয়ারি) দুপুরে রংপুরের সাধারণ ব্যবসায়ীদের ডাকে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধনে উপস্থিত হয়ে এই হুঁশিয়ারি দেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। রসিক মেয়র বলেন, রংপুরে নভেম্বর মাসে একটি বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। তখনও সাধারণ ব্যবসায়ীরা মেলা বন্ধের জন্য স্মারকলিপি দিয়েছিলো। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্ণপাত করেননি। রংপুর ব্যবসা বাণিজ্যের শহর। এই মঙ্গার সময়, ক্রিটিকাল সময়ে মাত্র দুইমাস পর আবারো বাণিজ্য মেলার আয়োজন একেবারে অযৌক্তিক। এই মেলার কারনে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। অনেক ব্যবসায়ীরা বিদ্যুৎবিল দিতে পারছেন না।

তারা এমনিতেই লোকসানের মুখে রয়েছেন। সাধারণ ব্যবসায়ীরা সিটি কর্পোরেশন বরাবর স্মারকলিপি দিয়েছেন। এই ন্যায্য দাবির সাথে আমি ও সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলরের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করছি এবং সাধারণ ব্যবসায়ীদের সাথে অতিতেও ছিলাম বর্তমানেও আছি। এ সময় তিনি ব্যবসায়ীদের আন্দোলনের সাথে থাকার ঘোষণা দেন। সেই সাথে মেয়র প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর বরাবর বাণিজ্য মেলা বন্ধের স্মারকলিপি প্রদান করার কথাও বলেন। বাণিজ্য মেলা বন্ধের দাবিতে সাধারণ ব্যবসায়ীদের ডাকা মানববন্ধনে সংহতি প্রকাশ করেন রংপুর জেলা ও মহানগর দোকান মালিক সমিতি ছাড়াও রংপুরের  বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি কর্পোরেশন গেটে এসে শেষ হয়।

এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দের দাবি, মেলা বন্ধ করা না হলে আগামীতে হরতাল অবরোধের মতো কর্মসূচী দিতে বাধ্য থাকবে ব্যবসায়ী সমাজও হুঁশিয়ারি দেন। এ সময় বক্তব্য রাখেন, রংপুর জেলা দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মফিজার রহমান চান, সাধারন সম্পাদক লিটন পারভেজ, মহানগর সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুল, ব্যবসায়ী নেতা ফজলুল করিম রুবেল, দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি জাহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টু ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য ২০২৩ সালের নভেম্বর মাসে ক্রিকেট গার্টেন সংলগ্ন মাঠে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করে। সেই হিসেবে মাত্র ২ মাসের ব্যবধানে ফেব্রুয়ারী মাসে রংপুর জেলা চেম্বার অব কমার্স পুলিশ লাইন্স মাঠে আবারো শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করতে যাচ্ছে। সে কারণেই ফুসে উঠেছে রংপুরের সাধারণ ব্যবসায়ীরা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম