ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

রংপুরে বাণিজ্য মেলা আয়োজনের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০২৪,  9:48 PM

news image

আবুল হোসেন বাবলুঃ দুমাস যেতে না যেতেই আবারো চলছে মেলার প্রস্তুতি। একের পর এক মেলার আয়োজনে ক্ষুব্ধ রংপুরের সাধারণ ব্যবসায়ীরা। তাঁরা চায় বছরে একবার হোক বানিজ্যমেলা। তা না করে নানা নামে দুতিন মাস অন্তর এ কোন ধরনের মেলা। কথাগুলো বলছিলেন রংপুরের সাধারণ ব্যবসায়ীরা। মেলা আয়োজনের প্রতিবাদে ডাক দিয়েছে মানববন্ধনের। জেলা প্রশাসনকে মেলার বিষয়টি জানালে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্ ব্যবসায়ীদের আইনগত ভাবে বিষয়টি দেখা হবে বলে আশ্বস্ত করেন। তবে থেমে নেই স্টল নির্মাণসহ মাঠ প্রস্তুত এর কাজ। অসহনীয় শিল্প ও বানিজ্যমেলার নামে দুমাস যেতে না যেতেই ঘন ঘন মেলার আয়োজনে অতিষ্ট হয়ে অবশেষে মেলা আয়োজনের প্রতিবাদে আগামীকাল রবিবার সকাল ১১টায় নগরীর নবাবগঞ্জ বাজারের সামনে মানববন্ধনের ডাক দিয়েছেন, রংপুরের সাধারণ ব্যবসায়ীরা। বিভিন্ন নামে একের পর এক মেলার আয়োজনের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন সাধারণ ব্যবসায়ীরা। তারা বলেন, রংপুর ক্রিকেট গার্ডেন সংলগ্ন মাঠে মেলা শেষ হবার দুমাস না যেতেই আবার পুলিশ লাইন্স মাঠে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি চলছে। ব্যবসায়ীরা বলছেন, রমজানের আগে শিল্প ও বাণিজ্য মেলা চললে শহরের স্থায়ী ব্যবসায়ীদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সাধারণ ব্যবসায়ীদের দাবির সাথে সংহতি প্রকাশ করে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে বানিজ্য মেলা বন্ধ রাখার আহব্বান জানিয়েছেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম