ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

রংপুরে পুনাক মেট্রোপলিটন ও জুম বাংলাদেশের উদ্যোগে স্কুল উদ্বোধন

#

২৬ অক্টোবর, ২০২৩,  8:13 PM

news image

আবুল হোসেন বাবলুঃ বৃহস্পতিবার ২৬ অক্টোবর সকাল ১১টায় জুম বাংলাদেশ রংপুর শাখার আয়োজনে এবং পুনাক রংপুর মেট্রোপলিটন পুলিশ ইউনিট ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতায় জুম বাংলাদেশ স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার। এছাড়াও উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ ইউনিট পুনাক সভানেত্রী মোছাঃ নাছিমা সুলতানা, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) উত্তম কুমার পাল পিপিএম, উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মোঃ আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম, জুম বাংলাদেশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া সুবিধা বঞ্চিত পথশিশু ও তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জুম বাংলাদেশ রংপুর কো-অর্ডিনেটর আসিফ মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত কমিশনার বলেন আমরা সৃষ্টির সেরা জীব, আর প্রত্যেক জীব তার সন্তানকে ভালোবাসে। তবে মানুষ একমাত্র নিজের সন্তানের পাশাপাশি অন্যের সন্তানকেও ভালোবাসে। এখানেই অন্য জীবের সাথে মানুষের পার্থক্য। তাই আমরা যারা একটু সক্ষম এগিয়ে আছি, তারা সমাজের সুবিধা বঞ্চিতদের জন্য এগিয়ে আসি। আর বৈষম্যের বিরুদ্ধে বরাবরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন লড়াই করে গেছেন তার অসমাপ্ত আত্মজীবনী জীবনীতে তিনি বলেছেন, "একজন মানুষ হিসেবে, মানুষ সম্পর্কিত যা কিছু আছে, সব কিছুই আমাকে ভাবায়।" একইভাবে একজন বাঙালি হিসেবে বাঙালি সম্পর্কিত সব কিছু আমাকেও ভাবায়, যা আমার কর্মের অনুপ্রেরণা। তাই মানুষ হিসেবে আমাদের চারপাশ সম্পর্কে অন্ধ থাকার কোনো সুযোগ নেই। আমার পাশের খারাপ মানুষটিকে একটু হাত বাড়ালে সে এগোতে পারে, তাহলে আমাদের হাত বাড়াতে সমস্যা কোথায়! এজন্য তিনি জুম বাংলাদেশকে ধন্যবাদ জানান, তারা ও তাদের ভলেন্টিয়ার এলাকার মানুষের আস্থা অর্জন করতে পেরেছে এরই মধ্যে ৪৫ জন শিশু নিবন্ধিত হয়েছে। 

এছাড়াও তিনি স্টেশন কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান, তারা এই জার্নিকে সুযোগ করে দিয়েছন। তিনি বলেন, এখন পর্যন্ত ৫৫০ থেকে ৬০০ জন সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রী অধ্যয়নরত আছে এবং পাশ করে বের হয়েছে ১০ হাজারের বেশি ছাত্রছাত্রী। তিনি আরও বলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম তিনিও একজন পথশিশু ছিলেন, তিনি হকার ছিলেন, পত্রিকা বিক্রি করতেন। তার মা মানুষের বাসায় কাজ করতেন, রেস্টুরেন্টের থালা-বাসন মাজার কাজ করতেন। অথচ তিনি ভারতের মতো বিশাল রাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছিলেন। তাই আমরা জানি না একটি বস্তিতে জন্ম নেওয়া শিশু একদিন কোথায় যাবে এই সম্ভাবনা দুয়ারকে সম্প্রসারিত করার জন্য হাত বাড়ানো প্রয়োজন। এই লক্ষ্যে জুম বাংলাদেশ এবং পুনাক এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে সুবিধা বঞ্চিতদের জন্য স্কুল শুরু করতে যাচ্ছে। তিনি সমাজের সামর্থ্যবানদের এই কাজে অংশগ্রহণের আহ্বান জানান এবং অন্তত একটি সুবিধা বঞ্চিত পথশিশুর দায়িত্বভার নেওয়ার আহ্বান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম