ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

রংপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজা উদ্ধার পিকআপ জব্দ গ্রেফতার-২

#

২০ ফেব্রুয়ারি, ২০২৪,  11:37 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর জেলা ডিবি পুলিশ গঙ্গাচড়া থানা এলাকায় অভিযান চালিয়ে নেশা জাতীয় মাদ গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ করেছে ডিবি পুলিশ।  রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকালে রংপুর জেলা ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক টিম রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন লক্ষীটারি ইউনিয়নের মহিপুর ব্রিজ সংলগ্ন জনৈক শাহিনুর ইসলামের পানের দোকানের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহ ভজন একটি পিকআপ গাড়িতে তল্লাশি করে ড্রাইভারের সিটের নিচে প্লাস্টিকের বস্তার ভিতর পলিথিন দ্বারা মোড়ানো পোটলা থেকে ৫ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা পাবনা জেলার সাঁথিয়া থানাধীন রঘুরামপুর গ্রামের মজিবর শেখ এর ছেলে মোহাম্মদ রানা শেখ এবং একই গ্রামের আলামিন শেখের ছেলে মোহাম্মদ রহিম শেখ। মাদক বহনের কাজে ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় গংগাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম