ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির বৈঠক দুপুরে নেপাল বিপর্যয়ের পেছনে জলবায়ু পরিবর্তনের যোগসূত্র খুঁজে পেলেন বিজ্ঞানীরা যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন ও পাকিস্তান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের হরমুজে মার্কিন সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েছে ইরান: ফক্স নিউজ অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা সুদানে সোনার খনি ধসে নিহত বেড়ে ৮২ সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ, জাতিসংঘে পাকিস্তানকে আক্রমণ করল ভারত

রংপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

#

১১ ডিসেম্বর, ২০২৩,  5:31 PM

news image

আবুল হোসেন বাবলুঃ জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ন কর্মসূচী। আগামী ১২ ডিসেম্বর (মঙ্গলবার) ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সারা দেশে অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে রংপুর জেলার বিভিন্ন এলাকায় “এ”প্লাস ক্যাম্পেইনে ০৬ থেকে ১১ মাস বয়সের ৫৭ হাজার ৭৭০ জন ও প্রতিবন্ধী ১৬৩ জন শিশুকে একটি করে নীল রঙের (১ লক্ষ আই.ইউ) এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৪ লক্ষ ৩০ হাজার ১০০ জন ও প্রতিবন্ধী ১ হাজার ৫৫২ জন শিশুকে লাল রঙের (২ লক্ষ আই.ইউ) সর্বমোট ৪লাখ ৮৯ হাজার ৫৮৫জন শিশুকে  ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল রবিবার সকালে রংপুর জেলা সিভিল সার্জনের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য নিশ্চিত করেন, ডিপুটি সিভিল সার্জন ডাঃ রুহুল আমীন। এ সময় ডিপুটি সিভিল সার্জন বলেন, আগামী ১২ ডিসেম্বর সকাল ৮ টা হতে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি টিকা কেন্দ্রে এবং হাট-বাজার, বাস স্ট্যান্ড, লঞ্চ-ঘাট এবং রেলওয়ে স্টেশনে স্থাপিত অস্থায়ী/ভ্রাম্যমান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। রংপুর জেলায় ১ হাজার ৮৩২টি কেন্দ্রে ৩ হাজার ৬৬৪ জন স্বেচ্ছাসেবক, ১ হাজার ৩০৬ জন স্বাস্থ্যকর্মী ও ৩০৩ জন পরিবার পরিকল্পনা কর্মী দ্বারা ক্যাম্পেইন পরিচালিত হবে।  ডাঃ রুহুল আমীন বলেন, ভিটামিন “এ” এর অভাবজনিত কারণে অন্ধত্ব হওয়া থেকে বাচঁতে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। তাই ০৬ মাস হতে ০৫ বছরের কম বয়সী শিশুকে ক্যাম্পেইন চলাকালীন সময়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে হবে। তিনি বলেন, “এ” প্লাস ক্যাম্পেইনকে সার্থক করুন। প্রয়োজন মত সকল শিশুকে একটি করে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ান। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম