ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

রংপুরে অজ্ঞাত ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ গ্রেফতার-৪

#

১৪ জানুয়ারি, ২০২৪,  9:28 PM

news image

আবুল হোসেন বাবলুঃ একটি ব্যাটারি চালিত রিক্সার জন্য প্রাণ হারালো গরিব রিক্সা চালক আলিফ উদ্দিন। দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে ছিনিয়ে নিলো রিক্সা। অবশেষে ধরা পড়ে জেল হাজতে যেতে হলো তাদের। মাত্র ৪৮ ঘন্টার মধ্যে নৃশংস ও ক্লুলেস হত্যাকান্ডের মূল রহস্য উদ্ঘাটনসহ ৪ জন আসামীকে গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করতে সক্ষম হয় রংপুর মহানগর পরশুরাম থানা পুলিশ। এ ঘটনায় রবিবার দুপুরে প্রেস ব্রিফিং করেছেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার,। এই হত্যাকাণ্ডের ঘটনায় পরশুরাম থানায় একটি হত্যা মামলা হয়েছে। যার মামলা নং- ৪/৪, তারিখ- ১২/০১/২০২৪, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড। বংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার বলেন, চাঞ্চল্যকর ও পরিকল্পিত সকল হত্যাকান্ডের দ্রুত মূল রহস্য উদ্ঘাটন ও আসামী গ্রেফতারের বিষয় মেট্রোপলিটন পুলিশ বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। যার ফলশ্রুতিতে দ্রুত সময়ের মধ্যে এই ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি আমরা। 

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গত ১২ জানুয়ারী সকালে পরশুরাম ধানাধীন চিলারঝাড় থেকে শেখটারীগামী পাকা রাস্তার পশ্চিম পাশে কয়ার দোলায় চাষকৃত কৃষি জমিতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে আছে মর্মে সংবাদের ভিত্তিতে পরশুরাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল করাসহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।  পরে উক্ত মামলার মূল রহস্য উদ্ঘাটন ও ঘটনার সাথে জড়িত আসামী গ্রেফতারের লক্ষ্যে অদ্য ১৪ জানুয়ারী আনুমানিক ভোর ৪টায় আরপিএমপি'র উপ-পুলিশ কমিশনার (অপরাধ এর এর সার্বিক দিক নির্দেশনায় কোবারু ডাক্তারপাড়া গ্রামে অভিযান চালিয়ে প্রত্যক্ষ ভাবে জড়িত হত্যাকারী ৪ আসামীকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন উত্তর চাঁদখানা, গ্রামের মোঃ নবাব আলীর ছেলে সম্রাট @ গোলস্তার (৩৫) বর্তমান ঠিকানা রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানার অন্তর্ভুক্ত কোবারু ডাক্তারপাড়া। অপর আসামী পরশুরাম থানার অন্তর্ভুক্ত কোবারু ডাক্তারপাড়া গ্রামের মৃত হইমুদ্দিনের ছেলে বকুল মিয়া, একই গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম। এদের দেয়া তথ্য মতে হত্যাকাণ্ডে বাবহৃত একটি রক্তমাখা দেশীয় তৈরী লোহার দা উদ্ধার করা হয়।  আসামীদের স্বীকারোক্তি মতে গঙ্গাচড়া থানাধীন সলেয়াশাহ বাজারে অভিযান চালিয়ে ভিকটিমের ব্যাটারী চালিত রিক্সা সহ রংপুর জেলার কোতয়ালী থানাধীন

মহেশপুর গ্রামের মৃত করিম উদ্দিনের ছেলে ইউসুফ আলীকে ভাংড়ির দোকান হতে গ্রেফতার করে পুলিশ।  আসামীদের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ কমিশনার জানান, গত এক সপ্তাহ পূর্বে ধৃত আসামীগণ আলেফ উদ্দিনকে হত্যা করে ব্যাটারী চালিত রিক্সাটি ছিনিয়ে  নেয়ার জন্য পরিকল্পনা করে। প্রথমে তারা রংপুর জেলার সদর কোতয়ালী থানাধীন লাহিরীর হাটে নিয়ে যায়, কিন্তু সেখানেও তারা ব্যর্থ হয়। পরে আলেফ উদ্দিনকে আবারো ১০ জানুয়ারী হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক ১১ জানুয়ারী সন্ধ্যা ৭.টার দিকে মহানগর কোতয়ালী থানাধীন নতুন বেতারের পাশে আলেফ উদ্দিনকে চায়ের সাথে ঘুমের ঔধষ খাওয়ায়। এরপর রাত সাড়ে ১০ টার দিকে পরশুরাম থানাধীন বুড়াইল বাজার চিলারঝাড় গ্রাম্য রাস্তার প্রায় হাফ কিঃ মি পশ্চিমে কয়ার দোলায় ফাঁকা জমিতে নিয়ে গিয়ে গাঁজা সেবন করিয়ে অচেতন অবস্থায় পূর্বপরিকল্পিতভাবে দা দিয়ে প্রথমে গলা কেটে এরপর মাথা, হাত ও পায়ের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম