ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

রংপুরের শ্যামপুরে ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে প্রাইভেটকার জব্দ গ্রেফতার-১

#

০১ এপ্রিল, ২০২৪,  7:39 PM

news image

আবুল হোসেন বাবলুঃ মাদক নির্মূলে র‌্যাবের কঠোর চ্যালেঞ্জের চলমান সাড়াশী অভিযান। র‌্যাব-১৩'র  সড়ক মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি। একেরপর এক ধারাবাহিক সফল অভিযান। রবিবার ৩১ মার্চ ভোর রাতে প্রাইভেটকার হতে ২৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ১ মাদক কারবারি গ্রেফতার। রবিবার ৩১ মার্চ র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে ফ্লাইট লেফটেন্যান্ট স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে রংপুর জেলার কোতয়ালী থানার অন্তর্ভুক্ত শ্যামপুর বন্দর (কলেজ পাড়া) এলাকায় র‌্যাব-১৩'র একটি আভিযানিক দল গভীর রাতে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশী করে ২৯৯ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেছে র‍্যাব। গ্রেফতারকৃত মাদক কারবারি বগুড়া জেলার সদর থানাধীন বাঘোপাড়া গ্রামের  মৃত সেকেন্দার আলীর ছেলে শুভ ইসলাম @শান্ত। র‍্যাবের জিজ্ঞাসাবাদে জানা গেছে উক্ত মাদক কারবারি দীর্ঘদিন যাবত উত্তরাঞ্চল থেকে রাজধানী ঢাকায় মাদক পাচার করে আসছিল। ধৃত আসামীর বিরুদ্ধে রংপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম