ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

রংপুরের মিঠাপুকুরে স্ত্রী'র হত্যাকারী স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাব

#

১৫ এপ্রিল, ২০২৩,  11:34 AM

news image

আবুল হোসেন বাবলু: রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার দূর্গাপুরে যৌতুকের জন্য নিজ স্ত্রীকে হত্যার ঘটনায় প্রধান আসামী স্ত্রী'র হত্যাকারী স্বামীকে জামালপুর জেলার বকশীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ মার্চ ২০২৩ তারিখে রংপুর জেলার মিঠাপুকুরে যৌতুকের জন্য শিমু বেগম (২০) খুন হয়। ঘটনাটি জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমসমূহে প্রচারিত হলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসী সুত্রে জানা যায় যে, গৃহবধূ শিমু বেগমের সাথে পারিবারিকভাবে মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ দুলাল মিয়ার সাথে ১৮ মাস আগে  বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকেই তার স্বামী, শ্বশুর এবং শাশুড়ী যৌতুকের জন্য বিভিন্নভাবে শিমুকে নির্যাতন করতে থাকে। আরও জানা যায় যে, গৃহবধূ শিমু বেগমের বিবাহের পর ডিসকভার মোটরসাইকেল, ঘরের আসবাবপত্র এবং নগদ ২ লক্ষ  টাকা যৌতুক হিসেবে দিয়েছে। বিবাহের কিছুদিন পর হতে দুলাল মিয়া তার বাবা মায়ের কু-পরামর্শে আরও ১ লক্ষ টাকা যৌতুক দাবি করে। শিমুকে প্রায় শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল দুলাল মিয়া।  এরই সূত্র ধরে চলতি বছরের (৭ মার্চ) শিমু বেগমকে মারপিটসহ বিভিন্ন প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন করে।  এক পর্যায়ে স্বামী দুলাল মিয়া তার বাবা মোঃ বাবুল মিয়া এবং মোছাঃ দুলালী বেগম মিলে শিমুর গলা চেপে হত্যা করে। ঘটনাকে আত্মহত্যা বলে চাপিয়ে দেওয়ার জন্য মুখে কীটনাশক (বিষ) ঢেলে দেয়।  এ ঘটনায় শিমু বেগমের বাবা বাদী হয়ে (৭ মার্চ) রংপুর জেলার মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১০, তারিখ-০৭/০৩/২০২৩, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ১১(ক)/৩০। ঘটনার পর পরেই আসামীরা বিভিন্ন স্থানে আত্মগোপন করে।  উক্ত চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে গোয়েন্দা নজরদারী শুরু করে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর রংপুর। এক পর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে গতকাল (১৪ এপ্রিল) জামালপুর জেলার বকশীগঞ্জ থানা এলাকায় যৌথ অভিযান চালায় র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ও র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর রংপুর।  এ সময় বর্ণিত হত্যা মামলার পলাতক আসামী রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্ভুক্ত দূর্গাপুর রশনিপাড়া গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে (স্বামী) মোঃ দুলাল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।    প্রাথমিক জিজ্ঞাসাবাদে, দুলাল মিয়া ঐ দিনের হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক বর্ণনা দেয়। দুলাল জানায়, অন্যান্যদের সহায়তায় পূর্ব পরিকল্পিতভাবে শিমুকে গলা চেপে হত্যা করে এবং পরে মুখে বিষ ঢেলে দেয়। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম