ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

রংপুরের মাহিগঞ্জে জুয়াকে কেন্দ্র করে হত্যার ঘটনায় গ্রেফতার-২

#

১০ জানুয়ারি, ২০২৫,  10:43 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন দক্ষিণ বকচি গ্রামে একটি নেপিয়ার ঘাস ক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশ। জুয়া খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ধারণা পুলিশের। রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ কুদ্দুস জানান, মাহিগঞ্জ থানাধীন দক্ষিণ বকচি গ্রামের জনৈক আব্দুল্লাহ এর নেপিয়ার ঘাস ক্ষেতে আঃ আজিজ নামের এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে মাহিগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এই সংক্রান্তে মাহিগঞ্জ থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই আশাদুল ইসলাম। যার মামলা নং-০৭, তারিখ- ০৯/০১/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/ ২০১/৩৪ পেনাল কোড। মামলা রুজুর প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উম্মোচন ও জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে  ব্যাপক গোয়েন্দা কার্যক্রম চালানো হয়। তথ্য উপাত্ত যাচাই বাছাই করে প্রকৃত আসামীদের সনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ০৯ জানুয়ারী  ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।গ্রেফতারকৃত ফারুক হোসেন (২৮), মহানগরীর মাহিগঞ্জ থানাধীন দক্ষিণ বকচি গ্রামের তসলিম মিয়ার ছেলে এবং ১০ জানুয়ারী গ্রেফতার বিপ্লব মিয়া (২২), একই থানাধীন দক্ষিণ বকচি (পুকুর পাড়) এলাকারআব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। তাস দিয়ে জুয়া খেলাকে কেন্দ্র করে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। ওসি আব্দুল কুদ্দুস জানান, আসামীদের দেখানো মতে ভিকটিম আব্দুল আজিজের পরনের রক্তমাখা লুঙ্গি, জ্যাকেট, ও ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।ধৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা স্বীকার করেছে তাস খেলাকে কেন্দ্র করে আজিজকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। এ সময় তার নাক মুখ এবং কান দিয়ে রক্ত বের হলে জ্যাকেট রক্তে ভিজে যায়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম