ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বসন্তের শুরুতেই সাতক্ষীরায় গাছে গাছে আমের মুকুল, বাম্পার ফলনের আশা কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান ত্রয়োদশ সংসদের ৮৪ দশমিক ৮৩ শতাংশ উচ্চ ডিগ্রিধারী: টিআইবি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫ বাংলাদেশি গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় যুবদল কর্মীর আঙুল বিচ্ছিন্ন আসামিকে ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু চৌদ্দগ্রামে টয়লেটের সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড.নাসিমুল গনি প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

রংপুরের বদরগঞ্জে রাস্তায় গাছ ফেলে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৭

#

২৪ ফেব্রুয়ারি, ২০২৪,  1:04 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর জেলার বদরগঞ্জ থানার অন্তর্ভুক্ত দামোদরপুর ইউপিস্থ বদরগঞ্জ থেকে লালদিঘীগামী পাকা রাস্তার উপর গাছ ফেলে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ডাকাতির রহস্য উদঘাটন এবং ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে বদরগঞ্জ থানা পুলিশ।  শুক্রবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ ফেব্রুয়ারী রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, উত্তর আমরুলবাড়ী কালীরহাট সংলগ্ন বদরগঞ্জ- লালদিঘী গামী রাস্তার উপর গাছ ফেলে ৭/৮ জন ডাকাত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রসহ ডাকাতির ঘটনা ঘটায়।

এতে একজন পুলিশ সদস্য ও ডেকোরেটর ব্যবসায়ীসহ ৪ পথচারী মানুষ ডাকাত দলের হামলার শিকার হন। ডাকাতরা তাদেরকে আটক করে হাত-পা বেঁধে মারপিট করে রাস্তা থেকে পার্শ্ববর্তী সেচ পাম্পের কাছে ফেলে রাখে। এবং তাদের কাছ থেকে মোবাইল ফোন ও সাথে থাকা নগদ টাকা লুট করে। বদরগঞ্জ থানার টহল টীম ঘটনাস্থলের কাছাকাছি পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ৩টি মোটরসাইকেল ফেলে রেখে কুয়াশাচ্ছন্ন রাতের আধাঁরে পালিয়ে যায়।  বদরগঞ্জ থানা পুলিশ ভিকটিমদের উদ্ধার করে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। এ ঘটনায় ডেকোরেটর ব্যবসায়ী মিজানুর রহমান বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলা করেন, মামলা নং-০৫/২১ তাং-০২/০২/২০২৪ খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।

মামলার প্রেক্ষিতে বদরগঞ্জ থানা পুলিশ তদন্তকার্য শুরু করে মূল রহস্য উদঘাটন পূর্বক ডাকাতির সাথে জড়িত ৭ ডাকাতকে বদরগঞ্জ এবং ঢাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।  গ্রেফতারকৃতরা রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন আমরুলবাড়ি হাটখোলাপাড়া গ্রামের আব্দুল মজিদ @ ভেবলার ছেলে  মোস্তাকিন আলী (৩১), আব্দুল মাবুদের ছেলে মিলন মিয়া (২৩), আব্দুল করিমের ছেলে তাহের মিয়া (৩০), একই থানাধীন কালুপাড়া কারেঙ্গাপাড়া গ্রামের সাইদার রহমানের ছেলে শাহজাহান আলী(৫০), তালুক দামোদরপুর বানুয়াপাড়া গ্রামের  সাহার আলীর ছেলে মোরশেদুল আলী @ মোরশেদ(২৮), দলুয়া পূর্বপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে নুরনবী(২৯), গোপালপুর দক্ষিন পাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আবু কাশেম (৫৬), বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ধৃত আসামীদের মধ্যে মোরশেদুল @ মোরশেদ ও শাহজাহান ডাকাতির সহিত জড়িত মর্মে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম