ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

রংপুরের পাগলাপীরে বিএসটিআই'র অভিযান ২ প্রতিষ্ঠানকে জরিমানা

#

৩১ অক্টোবর, ২০২৪,  11:16 AM

news image

রংপুর ব্যুরো: বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রংপুর সদরে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বুধবার ৩০ অক্টোবর দুপুরে রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজার এলাকার দিনার মিষ্টিমুখনামীয় প্রতিষ্ঠানটির ওজনযন্ত্রের বৈধ ভেরিফিকেশন সার্টিফিকেট না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইনের  যথাক্রমে  ৩২(১)/৪৮  ধারা অনুযায়ী ৫ হাজার টাকা এবং একই এলাকার আলম ব্রাদার্স এন্ড ভূঁইয়া বেকারি প্রতিষ্ঠানটির পাউরুটি পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা সহ মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  অভিযানটি পরিচালনা করেন, রংপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ জিন্নাতুল ইসলাম।  প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন)  সন্দীপ দাস ও ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম।  বিএসটিআই বিভাগীয় অফিসের উপ-পরিচালক (পদার্থ) ও বিভাগীয় প্রধান মুবিন-উল-ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,  জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম