ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

রংপুরের গঙ্গাচড়ায় নারী উদ্যোক্তাদের তথ্য আপার বিশেষ উঠন বৈঠক অনুষ্ঠিত

#

২৩ জানুয়ারি, ২০২৪,  9:47 PM

news image

আবুল হোসেন বাবলুঃ গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্য অফিসের আয়োজনে লাল সবুজ ডটকম মার্কেট প্লেসের নারী উদ্যোক্তাদের পণ্যের গুণগত মান ও পণ্য বাজারজাত করণের সুযোগ করে দেয়ার লক্ষ্যে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার গঙ্গাচড়া উপজেলা হলরুমে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়ে) উঠন বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকিউল আলম স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত  উঠন বৈঠকে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, সহকারী কমিশনার ( ভূমি) নয়ন কুমার সাহা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা সমবায় অফিসার আবতাুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, ই-কমার্স ট্রেইনার আনিসুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাসনীম খুশবী সরকার। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৫০ জন নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম