ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরের কাউনিয়ায় গাঁজা-ইয়াবা উদ্ধার মোটরসাইকেল জব্দ গ্রেফতার-১

#

২৮ অক্টোবর, ২০২৩,  3:28 AM

news image

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুর জেলার কাউনিয়া থানা পুলিশের অভিযানে গাঁজা-ইয়াবা ও নগদ টাকা উদ্ধারসহ একজন মাদক চোরাকারবারি গ্রেফতার। মাদক বহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ। বৃহস্পতিবার ২৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাউনিয়া থানার এসআই রতন এর নেতৃত্বে এসআই আতিয়ার, এএসআই মাসুদ-১ ও এএসআই মাহাবুব সহ কাউনিয়া থানা পুলিশের একটি টিম রংপুর জেলার কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বুড়িরহাট-ভায়ার হাট রাস্তায় (বাধের রাস্তা) থেকে তাকে গ্রেফতার করে।  রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ও মাদক ক্রয়বিক্রয়ের নগদ ২ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি রংপুর জেলার কাউনিয়া থানাধীন বিশ্বনাথ গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মনোয়ার হোসেন মল্লিক (৪০)। ধৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম