ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র বহিষ্কার

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জুন, ২০২৩,  11:04 AM

news image

ছবি : সংগৃহীত


যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)ইকরাম হোসেন প্রান্ত নামে এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ইকরাম হোসেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৪৯তম ব্যাচ) শিক্ষার্থী ও শহীদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র। মঙ্গলবার (০৬ জুন) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের ৭ ছাত্রী ইকরাম হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। তার প্রেক্ষিতে গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এবিষয়ে রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা-সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ এর ৩ (২) (খ) ধারা অনুযায়ী তাকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থী আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম