ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

যৌন নিপীড়নে জড়িত ব্যক্তিকে ক্ষমার জেরে হাঙ্গেরি প্রেসিডেন্টের পদত্যাগ

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ ফেব্রুয়ারি, ২০২৪,  1:02 PM

news image

শিশু যৌননিপীড়নের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিকে ক্ষমা করার জেরে জনরোষের মুখে পদত্যাগ করলেন হাঙ্গেরির প্রেসিডেন্ট কাতালিন নোভাক। গতকাল শনিবার তার এ পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। পদত্যাগের বিষয়ে এক বার্তায় নিজের দোষ স্বীকার করে ৪৬ বছর বয়সী নোভাক বলেন, ‘আমি পদত্যাগ করছি। শিশু ও পরিবার রক্ষার পক্ষে আমি আছি, ছিলাম এবং থাকব।’ এর আগে, গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় এ নিয়ে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে বিক্ষোভ করেন সাধারণ জনগণ। সেইসঙ্গে এই ইস্যুতে বিরোধী রাজনীতিবিদদেরও তোপের মুখে পড়েন নোভাক। উল্লেখ্য, হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট নোভাক ২০২২ সালের মার্চে দায়িত্ব নেন। শিশু যৌন নিপীড়নের মামলায় একটি অনাথ আশ্রমের সহকারী পরিচালককে ক্ষমা করেন নোভাক। ওই অভিযুক্ত ব্যক্তি তার বসের যৌন নির্যাতনের ঘটনা ধামাচাপ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম