ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

যে সমিকরণে ফাইনালে যেতে পারে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২৩,  11:11 AM

news image

এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। যা চলমান এই টুর্নামেন্ট থেকে কার্যত বাংলাদেশের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে। তবে কাগজে-কলমে এখনো টিকে আছে টাইগাররা। সুপার ফোরে বাংলাদেশ-পাকিস্তানের একটি করে এবং ভারত-শ্রীলংকার দুটি ম্যাচ বাকি রয়েছে। নেট রানরেটে বেশ পিছিয়ে আছেন সাকিবরা। সে কারণে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে তাদের বড় ব্যবধানে জিততে হবে। একইসঙ্গে বাকি তিনদলের দিকেও তাকিয়ে থাকতে হবে টাইগারদের।এশিয়া কাপের নবম আসরের পর্দা নামতে আর মাত্র চারটি ম্যাচ বাকি। সবগুলো ম্যাচই হবে বৃষ্টিপ্রবণ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। বাংলাদেশ ছাড়া বাকি তিন দল সুপার ফোরে এখন পর্যন্ত একটি করে জয় পেয়েছে। ফলে যুক্তির বিচারে বাংলাদেশের ফাইনালের সমীকরণ মেলানোটা কিছুটা হাস্যকরই মনে হতে পারে। তবে ক্রীড়াঙ্গনে এসব স্বাভাবিক বিষয়। আর নিশ্চয়ই বাংলাদেশের সমর্থকরাও এখনই তাদের আশা হারাতে চাইবেন না। সমীকরণটা অনেকটা প্রথম রাউন্ডের মতো, যেখানে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে টাইগাররা পা রেখেছিল সুপার ফোরে।তবে সুপার ফোরের লড়াইটা তার চেয়েও কঠিন। এজন্য বাংলাদেশ মেলাতে হবে ‘যদি-কিন্তু’র হিসাব। সেক্ষেত্রে শ্রীলংকাকে হারাতে হবে ভারত-পাকিস্তান দুই দলকেই। তখন শেষ ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে জিতলে ফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হবে। ওই সময় বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের সমান একটি করে জয় থাকবে। এর পর দেখা হবে নেট রানরেট। তবে বৃষ্টির কারণে কোন ম্যাচ ভেস্তে গেলে শেষ হয়ে যাবে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা। সোমবার রিজার্ভ ডে-তে সম্পন্ন হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ। আগের দেখায় তাদের গ্রুপপর্বের ম্যাচটি জিতে নেয় বৃষ্টি। সেই সম্ভাবনা এই ম্যাচেও ছিল। তবে টুর্নামেন্টের মাঝপথে এসিসির ‘ইতিহাসগড়া’ সিদ্ধান্তে রিজার্ভ ডে পায় দুদল। এর পর দুই দলের মধ্যকার লড়াইয়ে সবচেয়ে বড় ব্যবধানে (২২৮ রানে) পাকিস্তানকে হারায় ভারত। এই ম্যাচের পর একটি ম্যাচ খেলা ভারত ও শ্রীলংকা যথাক্রমে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। বড় জয় নিয়ে নেট রানরেটও অনেক বেশি ভারতের। একইভাবে রানরেটে বেশ অবনতি ঘটেছে বাবরদের। তবে কোনো জয় না পাওয়া বাংলাদেশের রানরেট -০.৭৪৯। ম্যাচ জয়ের মাধ্যমে যা টপকানোর পাশাপাশি অভাবনীয় কিছুর অপেক্ষায় থাকতে হবে টাইগারদের!

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম