ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

দুবাই না করে দিলেও আইপিএল আয়োজন করতে প্রস্তুত ইংল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

১০ মে, ২০২৫,  6:27 PM

news image

পাক-ভারত চলমান সংঘাত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ আয়োজনের প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গার্ডিয়ান 

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড এই প্রস্তাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কে। প্রস্তাবে বলা হয়েছে, ভারত যদি ঘরোয়া পরিস্থিতির কারণে আইপিএল চালিয়ে যেতে না পারে, তবে ইংল্যান্ডে আয়োজন করা যেতে পারে টুর্নামেন্টের বাকি অংশ। সম্ভাব্য সময় ধরা হয়েছে চলতি বছরের সেপ্টেম্বর মাস। উল্লেখ্য, ভারত-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার কারণে আইপিএলের ১৮তম আসর আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। তবে বিদেশি খেলোয়াড়দের দেশে পাঠিয়ে দেয়ায় এবং অনিশ্চিত পরিস্থিতির কারণে এক সপ্তাহ পর টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত প্রতিক্রিয়া দেখালে দু’দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এর জেরেই একসঙ্গে স্থগিত হয়েছে পাকিস্তানের পিএসএল ও ভারতের আইপিএল। আইপিএলের এবারের আসরে এখনো বাকি রয়েছে ১৬টি ম্যাচ, আর পিএসএলের বাকি ৮টি। বিসিসিআই আপাতত সব দলকে বাড়ি ফিরে যেতে বলেছে এবং বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেকেই ভারত ত্যাগ করেছেন। প্রসঙ্গত, ২০২১ সালেও ইসিবি একই ধরনের প্রস্তাব দিয়েছিল, তবে তখন আইপিএল শেষ পর্যন্ত আয়োজিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। যদিও ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে আইপিএল আয়োজন নিয়ে কোনও সক্রিয় আলোচনা নেই, তবে তারা প্রস্তুত আছে প্রয়োজনে সহায়তা দিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম