ঢাকা ০৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে

যে কারণে রেগে গিয়ে বিয়ে বাতিল করতে চেয়েছিলেন ক্যাটরিনা!

#

বিনোদন ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৩,  10:45 AM

news image

২০২১ সালের ৯ ডিসেম্বর ভারতের রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় সাত পাক ঘোরেন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এর আগে অবশ্য তারা তাদের সম্পর্ক নিয়ে একটা লম্বা সময় ধরে জল্পনা জিইয়ে রাখেন। কোনও দিনই প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে কোনও রকম কথা বলেননি দু’জনে। একসঙ্গে প্রকাশ্যে তাঁদর খুব একটা দেখাও যেত না। শেষমেশ রাজস্থানে রাজকীয়ভাবে বিয়ে সারেন তারা। কিন্তু জানেন কি, বিয়ের দু’দিন আগে নাকি মত বদলে ফেলেন ক্যাটরিনা। বিয়ে করার দরকার নেই জানিয়ে দেন ভিকিকে। ক্যাট ও ভিকির বয়সের ফারাক বছর পাঁচেকের। বলিউডে পেশাদার অভিনেতা হিসেবে ভিকির থেকে অনেকটাই বেশি অভিজ্ঞ ক্যাটরিনা।

শুধু তাই-ই নয়, বলিউডের সুপারস্টারদের তালিকাতেও প্রথমের দিকে নাম থাকে নায়িকার। সারা বছরই কর্মব্যস্ত তিনি। সিনেমা ছাড়াও রয়েছে বিজ্ঞাপনের কাজ। বিয়ের পর সেভাবে কোনও বিরতি না নিয়েই শুরু করে দেন ‘টাইগার ৩’-এর শুটিং। কিন্তু বিয়ের দিন দুয়েক আগে যখন ভিকিকে ‘জারা হাটকে জারা বাঁচকে’ ছবির নির্মাতারা শুটিংয়ে আসার জন্য জোরাজুরি শুরু করেন, ক্যাটরিনা বেঁকে বসেন। তিনি ভিকিকে বলেন, “বিয়ের দু’দিন আগে যদি শুটিংয়ে যাও, তাহলে এখন বিয়েটা করার দরকার নেই।” ক্যাটরিনার এমন অভিমান দেখে আর কোনও কথা বাড়াননি ভিকি। একেবারে বিয়ের পরেই সারা আলি খানের সঙ্গে এই ছবির বাকি শুটিং শেষ করেন। ১ ডিসেম্বর মুক্তি পাবে ভিকির নতুন ছবি ‘স্যাম বাহাদুর’। এই ছবিতে প্রয়াত সেনাপ্রধান, ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-এর চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। চার দশক ধরে বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন স্যাম। ভারতের ইতিহাসে তিনিই একমাত্র সেনাপ্রধান যাকে ফিল্ড মার্শালের পদে সম্মানিত করা হয়েছিল। ১৯৭১ সালে তার নেতৃত্বে ভারত-পাকিস্তান যুদ্ধে সাফল্য আসে। ২০০৮ সালে মৃত্যু হয় স্যামের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম