ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

যে কারণে নিয়মিত খালি পেটে পেঁপে খাবেন

#

লাইফস্টাইল ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২৩,  5:32 PM

news image

পেঁপে এমন একটি ফল যা প্রায় বছরজুড়েই পাওয়া যায়। স্বাস্থ্যের জন্য উপকারী হওয়ায় চিকিৎসকরা নিয়মিত পেঁপে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। মূলত এতে ওষুধিসহ নানা পুষ্টিগুণ রয়েছে। আবার যারা ওজন কমাতে চান তাদের জন্যও অনেক উপকারী। নিয়মিত পেঁপে খাওয়ার ফলে নানা উপকার পাওয়া যায়। এবার তাহলে নিয়মিত খালি পেটে পেঁপে ও পেঁপের জুস খাওয়ার উপকারিতা জেনে নেয়া যাক-

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। যা নিয়মিত খাওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আর খালি পেটে পেঁপের জুস বা শরবত খাওয়ার ফলে প্রতিদিনের ভিটামিন সি-এর চাহিদার ২০০ শতাংশ পাওয়া যায়। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায়।

ডায়াবেটিস: ডায়াটেবিস রোগী হলে রক্তে শর্করা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এ জন্য পেঁপের জুস অনেক ভালো ভূমিকা পালন করে। এতে গ্লাইসেমিক ইনডেক্স (GI) স্কোর ৬০ রয়েছে। যা রক্তে শর্করা বৃদ্ধি করে না বরং সুগার নিয়ন্ত্রণে কাজ করে।

এদিকে হেলথ লাইনের এক রিপোর্টে বলা হয়েছে, পেঁপেতে থাকা লাইকোপিন উপাদান ক্যানসার ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। যারা ক্যানসারের জন্য চিকিৎসা নিচ্ছেন তারা চিকিৎসকের পরামর্শে পেঁপে খেতে পারেন।

মূলত পেঁপেতে ফাইবার রয়েছে। যা সিদ্ধ করলে লাইকোপিন উপাদান পাওয়া যায়। এটি ক্যানসার রোধ ছাড়াও শরীরের জন্য খুবই উপকারী। নিয়মিত পেঁপে সিদ্ধ করা পানি খাওয়ার ফলে স্তন, কোলন ও প্রোস্টেট ক্যানসার থেকে উপকার পাওয়া যেতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম