ঢাকা ০৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকায় পহেলা বৈশাখ ঘিরে সরকারের নতুন নির্দেশনা সপ্তাহের কোন ৩ দিন অনলাইনে ক্লাস, জানালেন শিক্ষামন্ত্রী রেলে যুক্ত হচ্ছে ২০০ ব্রডগেজ কোচ, বাড়বে ট্রেনের সংখ্যা : মন্ত্রী দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবিতে সাতক্ষীরা পাউবোতে বেড়িবাঁধ সুরক্ষা দলের স্মারকলিপি জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ব্যারিস্টার শেখ মতিউর রহমান ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু বোর্ড পরীক্ষার দীর্ঘসূত্রতায় শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে: শিক্ষামন্ত্রী এই সরকারের ৪২ দিনে কেউ গুম-ক্রসফায়ারের শিকার হয়নি: আইনমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামির ফাঁসি, তিনজনের যাবজ্জীবন

যেসব অঞ্চলে ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২২,  9:33 AM

news image

ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (০২ জুন) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এক পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু আরো বিস্তার লাভের জন্য অনুকূল পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় শুক্রবার (০৩ জুন) সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা আকারে ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে, ৫৮ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম