ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম দেশে হৃদরোগে প্রতিদিন প্রায় ৭৭৭ জনের মৃত্যু

যেভাবে চলবে মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাস

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২২,  8:59 PM

news image

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার। সে অনুযায়ী দাখিল, আলিম, ফাযিল, কামিল ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অনলাইনে বা ভার্চুয়াল প্লাটফর্মে ক্লাস চালানোর নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। রোববার (২৩ জানুয়ারি) অধিদফতর থেকে এসব নির্দেশনা জারি করা হয়। সেই সঙ্গে নির্দেশনা মেনে সব মাদ্রাসার সামগ্রিক কার্যক্রম পরিচালনা করতে প্রধানদের নির্দেশ দিয়েছে অধিদফতর। নির্দেশনায় বলা হয়, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

এ সময়ে মাদ্রাসা কর্তৃপক্ষ নিজ দায়িত্বে অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে। তাছাড়া সংসদ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত ‘আমার ঘরে আমার মাদ্রাসা’ শিরোনামে চলমান ক্লাসে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম চলবে এবং সব শিক্ষার্থীর দুই ভোজ টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস ও উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিস স্থানীয় প্রশাসন ও সিভিল সার্জনের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখবে। অফিস চালুর বিষয়ে অধিদফতর থেকে বলা হয়, মাদ্রাসার অফিস যথারীতি চালু থাকবে। সেখানে স্বাস্থ্যবিধি মেনে দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হবে। অধিদপ্তরের অধীনে দপ্তর এবং মাদ্রাসায় কর্মরত সব কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীর অবশ্যই টিকা সনদ গ্রহণ করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম