ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

যুদ্ধবিরতির পথে ইসরায়েল-হিজবুল্লাহ

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ জুন, ২০২৬,  4:49 PM

news image

যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে সাড়া দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করতে রাজি হয়েছে হিজবুল্লাহ। এর বিনিময়ে লেবাননের রাজধানী বৈরুতে হামলা না চালাতে সম্মত হয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রে লেবাননের দূতাবাস এক বিবৃতিতে জানায়, ‘পারস্পরিক হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব হিজবুল্লাহ গ্রহণ করেছে বলে আমরা নিশ্চিত হয়েছি।’ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি সতর্ক করে বলেন, ‘হিজবুল্লাহ যদি আমাদের শহর ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ না করে, তাহলে বৈরুতে হামলা অব্যাহত থাকবে।’ এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহু এবং হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন এবং ‘উভয় পক্ষই গোলাগুলি বন্ধে সম্মত হয়েছে’। ইরান এর আগে সতর্ক করে বলেছিল, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান চলমান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির জন্য হুমকি হয়ে উঠতে পারে। সোমবার গভীর রাতে দেওয়া বিবৃতিতে লেবাননের দূতাবাস জানায়, প্রস্তাবিত ব্যবস্থার আওতায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েলি হামলা বন্ধ করা হবে। এর বিনিময়ে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা থেকে বিরত থাকবে। বিবৃতিতে আরও বলা হয়, এই যুদ্ধবিরতি পরবর্তীতে পুরো লেবাননজুড়ে সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। তবে নেতানিয়াহু বলেন, ‘একই সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ লেবাননে তাদের অভিযান চালিয়ে যাবে।’ ট্রাম্প উভয় পক্ষের মধ্যে হামলা বন্ধে সম্মতির কথা ঘোষণা করলেও পরে কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের দুটি গ্রামের কাছে অবস্থানরত ইসরায়েলি ট্যাংক ও সেনাদের লক্ষ্য করে তিনটি হামলা চালিয়েছে। এসব হামলায় ড্রোন এবং ভারী গোলাবর্ষণ ব্যবহার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম