ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

যুদ্ধবিধ্বস্ত গাজায় ৩০০ দম্পতির গণবিয়ে

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ এপ্রিল, ২০২৬,  9:44 PM

news image

গাজার মধ্যাঞ্চলে ৩০০ দম্পতির অংশগ্রহণে একটি বৃহৎ গণবিয়ের আয়োজন করা হয়েছে। এতে সহায়তা করেছে সংযুক্ত আরব আমিরাত। গত শুক্রবার (২৪ এপ্রিল) এই আয়োজন করা হয়েছে। আর দীর্ঘদিনের সংকটে থাকা জনগণের মধ্যে এ আয়োজন কিছুটা স্বস্তি ও আনন্দের আবহ তৈরি করেছে। এই গণবিয়ে গাজার অন্যতম বৃহৎ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানে পরিবার, স্থানীয় নেতৃবৃন্দ এবং দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিসহ প্রায় ২০ হাজার মানুষের উপস্থিতি ছিল বলে আয়োজকরা জানিয়েছেন। অনুষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাতের মানবিক কার্যক্রম ‘গ্যালান্ট নাইট ৩’-এর অংশ হিসেবে ‘জয় ড্রেস ২’ কর্মসূচির অধীনে আয়োজন করা হয়। এই কর্মসূচির লক্ষ্য ছিল অবিবাহিত এবং যারা আর্থিকভাবে অস্বচ্ছল তাদের প্রাধান্য দিয়ে গণবিয়ের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করা হয়। ফেব্রুয়ারির শেষ দিকে নিবন্ধন শুরু হলে হাজারো আবেদনকারীর মধ্য থেকে বাছাই করে দম্পতিদের নির্বাচন করা হয়। আয়োজকরা জানান, কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে, যারা আগে কখনো বিয়ে করেননি এবং নির্ধারিত আয়ের মানদণ্ড পূরণ করেছেন। শুধু বিয়ের অনুষ্ঠানই নয়, নবদম্পতিদের সংসার শুরু করতে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রীও প্রদান করা হয়। এতে বিয়ের খরচসহ মৌলিক প্রয়োজন মেটানোর ব্যবস্থা রাখা হয়। অনুষ্ঠানে ধর্মীয় আনুষ্ঠানিকতা, কোরআন তিলাওয়াত, বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা এবং ফিলিস্তিনি ঐতিহ্যবাহী ‘দাবকে’ নৃত্য পরিবেশন করা হয়। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিনের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা চারপাশের বাস্তবতার সঙ্গে এক ভিন্ন আবহ তৈরি করে। সূত্র: গালফ নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম